CSR

জাতীয় সংসদে উত্থাপিত…

Nabil Group » News » Uncategorized » জাতীয় সংসদে উত্থাপিত তথ্য যাচাইয়ে তদন্তের আহ্বান নাবিল গ্রুপের

জাতীয় সংসদে উত্থাপিত তথ্য যাচাইয়ে তদন্তের আহ্বান নাবিল গ্রুপের

By : admin | Posted at 4:11 AM - 19 June, 2026

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সংক্রান্ত আলোচনায় নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সম্পর্কেস্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। নাবিল গ্রুপের দাবি, সংসদে উপস্থাপিত তথ্য তাদের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ব্যাংকিং রেকর্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন। একই সঙ্গে সংসদে উত্থাপিত ওই তথ্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য স্পিকারের কাছে আবেদন করা হয়েছে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ২০২৪ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিষ্ঠানটি ৭ হাজার ১৮১ কোটি টাকার এলসি খুলেছে, যার বিপরীতে ৫ হাজার ৭৩৩ কোটি টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট ১ হাজার ৪৪৮ কোটি টাকার বিল নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিশোধের প্রক্রিয়ায় রয়েছে। এছাড়া সংসদে উপস্থাপিত ১৬ হাজার কোটি টাকার ব্যাংক দায় সংক্রান্ত তথ্যটিও ভুল বলে দাবি করা হয়। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২৫ সালের জুন পর্যন্ত তাদের প্রকৃত ব্যাংক দায়ের পরিমাণ ৫ আসামি সোহেল হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন: অ্যাটর্নিজেনারেল শিরোনাম সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলাধুলা আইন-আদালত বিনোদন ই-পেপার শিক্ষা লাইফস্টাইল মতামত অর্থনীতি হাজার ৮৬৮ কোটি টাকা, যা ২০২৪ সালের আগস্টের (৭ হাজার ৮৬৪ কো টি টাকা) তুলনায় ২ হাজার কোটি টাকার বেশি কমেছে। নাবিল গ্রুপ কো নো ব্যাংক ঋণে খেলাপি নয় এবং তারা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনেই কার্যক্রম পরিচালনা করছে।

নাবিল গ্রুপের অর্থরাজনৈতিক দলের নির্বাচনী তহবিলে ব্যবহারের যে ইঙ্গিত সংসদে দেওয়া হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা জানায়, নাবিল গ্রুপ একটি অরাজনৈতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এর বিরুদ্ধে ঋণ আত্মসাৎ বা অর্থপাচারের কোনো প্রমাণিত অভিযোগ নেই। এছাড়া ব্যবস্থাপনা পরিচালকসহ পরিবারের সদস্যরা দেশেই অবস্থান করছেন এবং বিদেশে তাদের কোনো অবৈধ বা গোপন সম্পদ নেই।

বর্তমানে ২৫ হাজারের বেশি মানুষ সরাসরি এবং দুই লাখের বেশি মানুষ পরোক্ষভাবে নাবিল গ্রুপের কর্মযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত। প্রতিষ্ঠানের বিনিয়োগের ৮০ শতাংশ উত্তরাঞ্চলে। তারা সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্কেদেড় হাজারের বেশি দুস্থ নারীর কর্মসংস্থান অন্যতম। এছাড়া ক্রীড়া খাতেও প্রতিষ্ঠানটির ব্যাপক অবদান রয়েছে; তাদের মালিকানাধীন দলগুলো ক্রিকেট ও ফুটবল লিগে শিরোপা অর্জন করেছে।

যথাযথ যাচাই ছাড়া সংসদীয় বক্তব্যে এ ধরনের অভিযোগ ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ককরেছে নাবিল গ্রুপ। এ কারণে বাংলাদেশ ব্যাংক অথবা কোনো স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *