By : admin | Posted at 9:20 AM - 15 November, 2026
ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে নাবিল গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'সাফল্যের সঙ্গে আগামীর পথে' আয়োজনের রাজশাহী পর্ব। ১৪ নভেম্বর রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত নাবিল গ্রুপের আর অ্যান্ড ডি (গবেষণা ও উন্নয়ন) সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী রিজিওনের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বক্স এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কৃষিবিদ মো. আমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।