By : admin | Posted at 9:40 AM - 19 May, 2026
দেশের কৃষি খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব করতে একযোগে কাজ করবে দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপ এবং সাসটেইনেবল অ্যাগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ (সাফ), বাংলাদেশ।
গত ১৮ মে রাজশাহীতে নাবিল গ্রুপের প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। নাবিল গ্রুপের ডিরেক্টর ও নাবিল ফিড মিলস লি.-এর চেয়ারম্যান ইসরাত জাহান এবং সাফ এর নির্বাহী পরিচালক ফরহাদ জামিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।